| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত : পররাষ্ট্র মন্ত্রণালয়

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২৯৯১ বার পঠিত
বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত : পররাষ্ট্র মন্ত্রণালয়
ছবির ক্যাপশন: বিডিআর কমিশনের প্রধান ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত : পররাষ্ট্র মন্ত্রণালয়

জ্যেষ্ঠ প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিডিআর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমান লিখেছেন, ‘ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া।’ এ নিয়ে বাংলাদেশ সরকার বলছে, ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।


শুক্রবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল ব্যক্তিগতভাবে প্রকাশ করা হয়েছে। এ মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না।


বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সবাইকে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আ. ল. ম. ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। বাংলাদেশ সব জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।


জানা গেছে, পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আ. ল. ম. ফজলুর রহমান।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪