| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থগিত হলো মেসিদের ভারত সফর

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৫ ইং | ১৪:৪৪:২১:অপরাহ্ন  |  ১৬১২৫৫৫ বার পঠিত
স্থগিত হলো মেসিদের ভারত সফর
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: আবারও হতাশ হলেন মেসিভক্তরা। দীর্ঘ ১৪ বছর পর লিওনেল মেসিকে সরাসরি দেখার যে সুযোগ তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল। আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক বিরতির সময় ভারতের কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। শনিবার (২৫ অক্টোবর) আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এবং এই ইভেন্টের পৃষ্ঠপোষক বিষয়টি নিশ্চিত করেছে।

তবে ম্যাচটির স্পন্সর প্রতিষ্ঠান ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’-এর ম্যানেজিং ডিরেক্টর আন্তো অগাস্টিন সোশ্যাল মিডিয়ায় এর ব্যাখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) থেকে অনুমতি পেতে বিলম্ব হওয়ায় ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি লেখেন, ‘ফিফার অনুমতি পেতে বিলম্বের কথা মাথায় রেখে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে আলোচনার পর ম্যাচটি নভেম্বর উইন্ডো থেকে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আশ্বাস দেন, নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। 

এদিকে আনুষ্ঠানিক এক বিজ্ঞপ্তিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, ‘লিওনেল স্ক্যালোনির নেতৃত্বে নভেম্বরে প্রশিক্ষণের জন্য স্পেন ভ্রমণ করবে আর্জেন্টিনা জাতীয় দল। এরপর ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে তাদের একমাত্র প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্ডায় যাবে আলবিসেলেস্তেরা। তারা ২০২৫ সালের নভেম্বরে ভারত সফরের পরিকল্পনা করছে না। 

 এএফএ-এর ভাষ্যমতে, ম্যাচ আয়োজনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে কেরালা ব্যর্থ হয়েছে এবং সেখানে ‘বারবার চুক্তি লঙ্ঘন’ করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪