| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক সংঘর্ষে নিহত ১ , আহত ৬

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৫ ইং | ০৪:২৭:০২:পূর্বাহ্ন  |  ২১৯১০৮৯ বার পঠিত
জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক সংঘর্ষে নিহত ১ , আহত ৬

জামালপুর প্রতিনিধি : জামালপুরে কাভার ভ্যান-ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ ইজিবাইকের আরও ৬ যাত্রী।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত (বটতলা চত্বর) সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) গেইটের সামনে এই সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় রাশেদ (২৫) একজন যুবক। নিহত যুবক জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে । এই ঘটনায় শিশুসহ আরও ছয় ইজিবাইক যাত্রী গুরুতর আহত হয়। 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমাজ সাকি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোপাল চন্দ্র বিষয়টি দেখছেন।

 পরে এসআই গোপাল চন্দ্রের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলো তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪