| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১২:১২:৪৮:অপরাহ্ন  |  ২২১ বার পঠিত
ভৈরবে চলন্ত বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা, অল্পের জন্য রক্ষা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে একটি বাসে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বাসে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভাগ্যক্রমে বেঁচে গেছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী।

বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে পৌর শহরের জগন্নাথপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী 'যাতায়াত পরিবহণ' বাসে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাতায়াত পরিবহনের বাসটি জগন্নাথপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ দুইটি মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা চলন্ত বাসটির সামনের গ্লাস লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে। এতে বাসের সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে আগুন ধরে যাওয়ার উপক্রম হলেও চালক ও স্থানীয়দের সহায়তায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ কোনো যাত্রী আহত হননি।

এদিকে ঘটনার খবর পেয়ে ভৈরব সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল জানান, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তবে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। দুর্বৃত্তদের গ্রেফতারে এবং মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪