| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় নাশকতা ঠেকাতে রাতভর পাহাড়া বিএনপির নেতাকর্মীদের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৯, ২০২৬ ইং | ১২:০৯:২৩:অপরাহ্ন  |  ১৯৯ বার পঠিত
ভাঙ্গায় নাশকতা ঠেকাতে রাতভর পাহাড়া বিএনপির নেতাকর্মীদের

ভাঙ্গা (ফরিদপুর)  প্রতিনিধি :  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে রাতভর পাহারা দিয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

​উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে শুরু করে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ভাঙ্গা পৌরসভার গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে উপজেলার ১২টি ইউনিয়নের নেতাকর্মীরা নিজস্ব ওয়ার্ডে ওয়ার্ডে সতর্কতার সঙ্গে অবস্থান নিয়ে রাতভর পাহাড়ায় ছিলেন। 

বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্ট করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন করতে না পারে সেই লক্ষ্য সকল নেতাকর্মীরা দলবদ্ধ হয়ে তারা আরও সতর্ক অবস্থানে ছিলেন।

পাড়ায় ও মহল্লার মধ্যে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শীতের রাত উপেক্ষা করে রাত জেগে পাহাড়া দেওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, ভাঙচুর বা জনগণের জানমালের ক্ষতির ঘটনা ঘটেনি। এছাড়াও রাতের বেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কাউকে কোথাও দেখা যায়নি বলে জানান বিভিন্ন এলাকায় দায়িত্বরত বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় নেতাকর্মীরা দলবদ্ধভাবে এলাকায় টহল দেওয়ায় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা ঘটনা ঘটেনি বলে জানান তুজারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউনের নামে কেউ যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্য আমাদের নেতা সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল এমপির নির্দেশ মোতাবেক ভাঙ্গা পৌর এলাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ডে ওয়ার্ডে রাতের বেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পাহাড়ায় ছিলেন। যাতে করে লকডাউনের নামে আওয়ামী লীগের কোন নেতাকর্মীরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্নিত ঘটাতে না পারে। এজন্য ১২টি ইউনিয়নে ও পৌর সভার প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাত জেগে পাহারা দিয়েছেন। রাতভর এই সতর্ক অবস্থানের কারণে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সান্ধ্যকালীন পূর্ব মূহুর্ত অবধি আওয়ামী লীগের লকডাউন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এমপি শহিদুল ইসলাম খান বাবুলের নেতৃত্বে রাজপথে অবস্থান করার বিষয়টি দৈনিক আমার দেশ প্রতিনিধিকে নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি। 

ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের লক ডাউন উপলক্ষে জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক পুলিশ সতর্ক অবস্থান থাকবে। সাধারণ জনগণের নিরাপত্তার হেপাজতে অপ্রীতিকর ঘটনা বা যে কোন পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ মাঠে থাকবে।

উল্লেখ্য লক ডাউন উপলক্ষে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে ঝটিকা মিছিল করে। তারা উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হামলা পরবর্তী ধাওয়া করে। এসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বহণকারী একটি লেগুনা গাড়ি রাজু মোল্লাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যায়। কৃষক দলের নেতার মৃত্যুতে গোটা জনপদের বিএনপির নেতাকর্মী মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাজু মোল্লার হত্যার বিচার ও সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড  সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও পশু  সম্পদ প্রতিমন্ত্রী সালা উদ্দিন টুকু ও এমপি শহিদুল ইসলাম খান বাবুল। বক্তারা অবিলম্বে কৃষক দল নেতা রাজু মোল্লার হত্যার বিচার চেয়ে দেশের মাটিতে নৈরাজ্যের পিছনের নীল নক্সাকারীদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।  


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪