| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মালয়েশিয়ায় ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি সই: রাজনাথ-হেগসেথ আলোচনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৭:৩৮:৫০:পূর্বাহ্ন  |  ১৩১৯৩৫৪ বার পঠিত
মালয়েশিয়ায় ভারত-মার্কিন প্রতিরক্ষা চুক্তি সই:  রাজনাথ-হেগসেথ আলোচনা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: আগামী এক দশকে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করল নয়াদিল্লি এবং ওয়াশিংটন। শুক্রবার এক্স পোস্টে মার্কিন প্রতিরক্ষাসচিব (নতুন পদমর্যাদা অনুযায়ী ‘যুদ্ধসচিব’) পিট হেগসেথ জানিয়েছেন,ওই রূপরেখা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে শুক্রবার(৩১ অক্টোবর) আসিয়ান প্রতিরক্ষা সম্মলনের ফাঁকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে হেগসেথের বৈঠক হয়।

সেখানেই সই হয় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। তার পরে এক্স পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন হেগসেথ লিখেছেন,‘আমি রাজনাথ সিংহের সঙ্গে ১০ বছরের আমেরিকা-ভারত প্রতিরক্ষা পরিকাঠামো চুক্তি স্বাক্ষর চূড়ান্ত করেছি।’

মার্কিন প্রতিরক্ষা সচিব দাবি করেন, এই চুক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিরোধমূলক সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদার হবে। 

সরকারি সূত্রের খবর, মালয়েশিয়ায় রাজনাথ-হেগসেথ আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জিই অ্যারোস্পেসের এফ৪০৪ ইঞ্জিনের সরবরাহ। এই ইঞ্জিনের সরবরাহে দেরি হওয়ায় ভারতীয় বায়ুসেনাকে চুক্তির সময়সীমা অনুযায়ী তেজস যুদ্ধবিমান দিতে সমস্যায় পড়েছে রাষ্ট্রয়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)। সূত্র:আনন্দবাজার

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪