| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৫৮৬৯৯ বার পঠিত
বগুড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা

বগুড়া প্রতিনিধি:

বুধবার (২১ মে) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক সমস্যা সমাধানে খতিব ও ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ পরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ফিল্ড অফিসার শেরে আলম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। আলোচনা পেশ করেন বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মনোয়ার হোসেন, মাওলানা আব্দুল্লাহ নজিব, মুফতি মাওলানা কাজী ফজলুল করিম রাজু প্রমুখ। 


অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে খতিব ও ইমামদের এগিয়ে আসতে হবে। জুমার খুৎবায় আপনারাই মুসল্লীদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরছেন এবং ধরবেন। 


অনুষ্ঠান শেষে দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত পরিচালনা করেন এলাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪