| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর উপজেলা পরিষদে ওয়েটিং রুম ও মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮০৬৫৩৮ বার পঠিত
লক্ষ্মীপুর উপজেলা পরিষদে ওয়েটিং রুম ও মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন
ছবির ক্যাপশন: জেলা প্রশাসক রাজীব কুমার সরকার উদ্বোধন করেন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদে সাবেপ্রার্থীদের জন্য ওয়েটিং রুম কাম পাবলিক লাইব্রেরি ও নারী সেবাপ্রার্থীদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।

বুধবার (২১) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা জানান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষের পাশে পাবলিক লাইব্রেরি কাম ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে। কক্ষটির নাম দেয়া হয়েছে "Read & Rest"।

তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সেবাপ্রার্থীদের অনেক সময় সময়মত সেবা দেওয়া সম্ভব হয় না। ফলে তাদেরকে অফিস কক্ষের আশেপাশে দাঁড়িয়ে থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এটি সেবাপ্রার্থীদের জন্য খুবই কষ্টদায়ক। বিষয়টি অনুধাবন করে পাবলিক লাইব্রেরি কাম ওয়েটিং রুম স্থাপন করা হয়েছে।

জামশেদ আলম রানা আরও বলেন, যেখানে সেবাপ্রার্থীগণ বিভিন্ন ধরনের বই/পত্রিকা পড়ে ওয়েটিং রুমের সুন্দর পরিবেশে তাদের সময় কাটাতে পারবেন। এছাড়া নারী সেবাপ্রার্থীদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নিচতলায় মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। আজ আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার স্যার সেবাপ্রার্থীদের জন্য নির্মিত ওয়েটিং রুম ও মাতৃদুগ্ধ কর্ণার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। 



রিপোর্টার্স২৪/আরএইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪