| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেজর শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নন : কাপাসিয়া বিএনপি

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯২৩৫৪ বার পঠিত
মেজর শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নন : কাপাসিয়া বিএনপি
ছবির ক্যাপশন: মেজর শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নন : কাপাসিয়া বিএনপি

আকরাম হোসেন রিপন, কাপাসিয়া প্রতিনিধি:

শুক্রবার (২ মে) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।


সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন লিখিত বক্তব্যে বলেন, ১লা মে-২০২৫ বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। জনৈক মেজর (অব:) শফিউল্লাহ মিঠু ১লা মে গাজীপুর প্রেসক্লাবে নিজেকে ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। 


এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপি নেতা বলেন, গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং ঘাগটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোন ওয়ার্ডে তিনি সদস্য নন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করেছেন মিঠু। জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কোথাও কোন দলীয় সম্পৃক্ততা তার নেই।


তিনি দলের সাধারণ সদস্যও নয় এবং তার যে কোন অপকর্মের দায় ভার দল বহন করবে না। এই প্রতারনামূলক, উদ্যেশ্য প্রণোদিত পরিচয় ব্যবহারকারীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মী সহ কাপাসিয়া বাসীকে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই মর্মে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। 


সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিএনপি নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ। 


এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন সহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪