| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদেশী পিস্তল গুলি সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৯৪৬৫১ বার পঠিত
বিদেশী পিস্তল গুলি সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১
ছবির ক্যাপশন: আসামীর কাছ থেকে ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়

স্টাফ রিপোর্টার : 

কুমিল্লায় অভিযান চালিয়ে বিদেশী পিস্তল সহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় আসামীর কাছ থেকে ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।  গতকাল বুধবার কোতয়ালী মডেল থানার দক্ষিণ চর্থা এলাকায় অভিযান পরিচালনা করে হাফেজ আহম্মদ (৫২) নামের আসামীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১ সিনিয়র সহকারী পরিচালক (অতিরিক্ত পুলিশ সুপার) দীপক চন্দ্র মজুমদার জানান, বুধবার রাতে সেনাবাহিনী ও র‌্যাবের বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় সরকার মোস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি (২৪) নামক এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ (৫২) কুমিল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের মৃত আবদুল কাদের এর ছেলে। আসামী হাফেজ আহম্মদ এর অবস্থানরত গার্ড রুম তল্লাশী করে বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ এর হেফাজতে রেখে যায়। পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তার সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪