| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে দুটি উপজেলা ও একটি পৌরসভার বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৫, ২০২৫ ইং | ১৫:৪৮:০৮:অপরাহ্ন  |  ১৩১৫৬৭০ বার পঠিত
শেরপুরে দুটি উপজেলা ও একটি পৌরসভার বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা বিএনপির অধীনে শ্রীবরদী উপজেলা ও পৌরসভা এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কমিটিতে ১০১ সদস্য থাকছে।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে এসব কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ।

শ্রীবরদী উপজেলা: আহবায়ক মো. আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।

শ্রীবরদী পৌরসভা: আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এসএম সোহান।

ঝিনাইগাতী উপজেলা: আহবায়ক শাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪