| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, গ্রেফতার ৫

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৪০৮৪৮ বার পঠিত
মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, গ্রেফতার ৫
ছবির ক্যাপশন: আহত ২ পুলিশ সদস্য ও গ্রেফতার কৃতদের মধ্যে ৪জন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার রাতে এজাহার ভুক্ত আসামী ও মাদক কারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়ে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে ঢাকায় রেফার্ড করা হয়েছে। 


এ ঘটনায় ১৭ জন নামিয় ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্বে মামলা দায়ের করেছে কাপাসিয়া থানা পুলিশ। এরমধ্যে গ্রেফতার করা হয়েছে ৫ হামলাকারীকে। 


জানা যায়, এজাহার ভুক্ত আসামী উপজেলার সৈয়দপুর গ্রামের মো. মেজবাহউদ্দিনের বাড়িতে তার ছেলে আলআমিনকে ধরতে বুধবার রাত সাড়ে ৯টায় কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে এএসআই আলমগীর হোসেন, বিশেষ আনসার মো. মনিরুজ্জামান ও মো. লিটনসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। 


পুলিশের উপস্থিতি টের পেয়ে অই আসামী ও কিছু মাদক কারবারিরা মিলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় এস আই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামান আহত হয়। এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতারকৃতরা হলো উত্তর খামের গ্রামের নুরমুহাম্মদের পুত্র মাসুদ রানা (৪৫), মাসুদ রানার স্ত্রী মোসা. সামসুন্নাহার (৩৫), সৈয়দপুর গ্রামের আলামিনের স্ত্রী রুমা (২৫), ইলিয়াসের স্ত্রী নাদিয়া পারভিন (২৫) ও মেজবা উদ্দিনের স্ত্রী মার্জিয়া বেগম (৫৮) আসামিদের মধ্যে চারজনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে একজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধিন রয়েছেন।


কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মাদক ও গ্রেফতারী পরোয়ানার বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে তাদের জোড়ালো অভিযান চলমান রয়েছে। মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ আহত হয়েছে ৫ হামলাকারীকে গ্রেছতার করা হয়েছে বাকিদের গ্রেফতারের তৎপরতা চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪