| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ৩১ দফা নিয়ে সেমিনার

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৮২৮১ বার পঠিত
তারেক রহমানের ৩১ দফা নিয়ে সেমিনার
ছবির ক্যাপশন: তারেক রহমানের ৩১ দফা নিয়ে সেমিনার

বগুড়া প্রতিনিধি:

তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শহরের মমইন মিলনায়তনে এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। 


এ নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল অনুষ্ঠানের আয়োজন করেছে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 


তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে, কেউ কেউ তরুনদের বিপথগামী করার চেষ্টা করছে। আমাদের দল তারুন্য নির্ভর দল, তরুনদের সামনে এগিয়ে নেয়ার জন্যই সেমিনার ও সমাবেশ। তারুন্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন। 


এসময় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, রাজিব হাসান, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ বগুড়া জেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪