| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, নিহত ২

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৭৬৬৮৮ বার পঠিত
বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, নিহত ২
ছবির ক্যাপশন: বাজারের ভেতর ঢুকে গেলো ট্রাক, নিহত ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের ভেতরে ঢুকে গেছে একটি ট্রাক। এতে বাজার করতে আসা দুই ক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

শুক্রবার (২৩ মে) সকালে সাড়ে ৭টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫), একই ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এসময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী শাহ আল মিয়া বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক সড়কের ভৈরবমুখী দুটি সিএনজিকে ধাক্কা দিয়ে বাজারের ভেতরে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থামে। এসময় বাজার করতে আসা দুজন ট্রাকচাপায় মারা যান।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মৃত্যুর খবর পাই। একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। আরেকজন হাসপাতাল নেওয়ার পথে মারা যান।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪