| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় নতুন এসপি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৪:৩২:০৫:পূর্বাহ্ন  |  ১৯২৯৩৮৩ বার পঠিত
খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় নতুন এসপি

খাগড়াছড়ি প্রতিনিধি  : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে তিন পার্বত্য জেলাসহ দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্র্বতী সরকার।

খাগড়াছড়িতে পুলিশ সুপার পদে পদায়ন হয়েছে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, রাঙামাটিতে চাঁদপুরের মুহম্মদ আবদুর রকিব এবং বান্দরবানে পিবিআইয়ে কর্মরত আবদুর রহমানকে পদায়ন করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে রাঙামাটির বর্তমান পুলিশ সুপার ড. এস.এম. ফরহাদ হোসেনকে কিশোরগঞ্জ,খাগড়াছড়ির আরেফিন জুয়েলকে সাতক্ষীরা, বান্দরবানের শহিদুল্লাহ কাওছারকে বান্দরবানে বদলি করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪