| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরের নয়া এসপি হলেন রফিকুল ইসলাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:১৭:০৯:পূর্বাহ্ন  |  ১২৩২৫৯৯ বার পঠিত
যশোরের নয়া এসপি হলেন রফিকুল ইসলাম
ছবির ক্যাপশন: যশোরের নয়া এসপি হলেন রফিকুল ইসলাম

যশোর প্রতিনিধি: সৈয়দ রফিকুল ইসলাম যশোর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন । বর্তমানে তিনি জামালপুরের এসপি হিসেবে কর্মরত আছেন ।যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে পাঠানো হয়েছে শরীয়তপুরে। 

বুধবার (২৬ নভেম্বর) দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের পদায়ন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ-১ শাখার উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, সংসদ নির্বাচনকে সামনে রেখে আগেই সব জেলার এসপি বদলির প্রক্রিয়া হিসেবে লটারি আয়োজন করা হয়েছিল। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনায়’অনুষ্ঠিত ওই লটারিতে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

লটারি অনুষ্ঠান শেষে তিনি জানান, লটারির মাধ্যমে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপি সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি সরকারের পক্ষ থেকে।

এর আগে গত ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, সংসদ নির্বাচনের আগে সব জেলা পুলিশের এসপি ও সংশ্লিষ্ট ওসিদের লটারির ভিত্তিতে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেই এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষে ফল প্রকাশের পর আরও ১৫ দিন পর্যন্ত ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া স্থানান্তর করা যায় না। এই বিধান ডিআইজি পর্যন্ত পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

ইসি তফসিল ঘোষণার পর মন্ত্রিপরিষদ বিভাগকে এ সংক্রান্ত চিঠি পাঠায়। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪