| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে ভোট দিয়ে ইতিহাস গড়ুন : পথসভায় ভিপি সাইফুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৩:৪৫:৫৭:অপরাহ্ন  |  ১১৯১৩৬৪ বার পঠিত
তারেক রহমানকে ভোট দিয়ে ইতিহাস গড়ুন : পথসভায় ভিপি সাইফুল

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের সূত্রাপুর, খান্দার ও পাসপোর্ট অফিস–সংলগ্ন এলাকায় মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।

৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক এবং শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব হাসান লেমনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন,

“বগুড়া সদর আসনের মানুষ তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে ইতিহাস গড়ুন। আপনাদের ভোটে দেশের আগামী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ভোটার হলেন বগুড়া সদরের মানুষ। তাই এ আসনে তারেক রহমানকে বিপুল ভোটে জয়ী করতে হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন— শহর বিএনপির সাবেক সভাপতি মাহবুবর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমু, সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, শাহেদুল ইসলাম রবি, আখতারুজ্জামান, সজিব, আবু জাফর জেমস, আব্দুল আওয়াল, কনক, জাহাঙ্গীর আলম, সোহেল রানা সুমন, তৌহিদুল ইসলাম, আব্দুল জলিল, মুন্না, সোয়েব মাহমুদ অভি, সৈয়দ নাহিদ, আরিফিন, শাকিল প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪