| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে বিধবা নারী নাজমাকে পিটিয়ে আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:১৫:১২:অপরাহ্ন  |  ১২২৪৮৩৩ বার পঠিত
শ্রীপুরে বিধবা নারী নাজমাকে পিটিয়ে আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকায় এক বিধবা নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার আজগর আলীর ছেলে স্বপনের স্ত্রী শিলা ও তার সহযোগীদের বিরুদ্ধে।

অভিযোগকারী নাজমা জানান, দীর্ঘদিন আগে আজগর আলীর কাছ থেকে জমি ক্রয় করে বসতবাড়ি নির্মাণের পর থেকেই তিনি তাদের বিভিন্ন হয়রানি ও খারাপ আচরণের শিকার হয়ে আসছেন। বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, অশালীন আচরণ—এসবের প্রতিবাদ করায় তাকে নিয়মিত মারধরের হুমকি দেওয়া হতো।

গত ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে আজগর আলী অন্য এক নারীকে নিয়ে নাজমার বাড়িতে গেলে তিনি বাধা দেন। এ সময় আজগর আলী, তার ছেলে স্বপন ও পুত্রবধূ শিলা মিলে তাকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। হামলার এক পর্যায়ে শিলা নাজমার গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেয় এবং ব্যাগে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করেন ভুক্তভোগী।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা প্রতিবেদনে রেজিস্ট্রেশন নম্বর ৭২৪৬/১ উল্লেখ রয়েছে।

এ ঘটনায় শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪