| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পচা খাবার বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ১৫:৩২:৫৯:অপরাহ্ন  |  ১১৯৯৩২০ বার পঠিত
পচা খাবার বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে হোটেলে পচা ও বাসি খাবার বিক্রির জন্য ফ্রিজে সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সেনা বাহিনীর সহায়তায় নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, যৌথ বাহিনীর সহায়তায় হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পচা বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে আল মদিনা হোটেল এন্ড মিনি চাইনিজ মালিককে ৪৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে শাহজাহান মেমোরিয়াল হাসপাতাল ফার্মেসী মালিখকে ২০ হাজার টাকা, একই অপরাধে  ইসলামিয়া মডার্ণ হাসপাতাল ফার্মেসী মালিককে ৫ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্ণার মালিককে ১০ হাজার টাকাসহ মোট ৮০ হাজার টাকা  জরিমানা আরোপ ও  আদায় করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ  পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী  কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন এবং  যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪