চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি: দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি,প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি , আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৬নভেম্বর)উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ভেটেরিনারি ডা. মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ রেফায়েত উল হাসান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যায়েদ হোছাইন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা মোঃ জাহীদ তালুকদার ও মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার সাংবাদিক আবদুস সালাম সাংবাদিক লিয়াকত আলী লাভলু,খামারী সোহাগ হোসেন প্রমুখ।
বক্তারা বেকারত্ব দূরীকরন ও প্রানীজ প্রোটিনজাত খাদ্য উৎপাদনে নতুন নতুন খামারী ও উদ্যোক্তা তৈরীর উপর গুরত্বারোপ করেন।এছাড়া প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারীদের আনা বিভিন্ন জাতের প্রানী ও স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।পরে সফল উদ্যোক্তা ও খামারীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে ভিড় করেন খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা। খামারি ও উদ্যোক্তারা জানান, এই প্রদর্শনী তাদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে এবং বাস্তবে প্রয়োগ করতে উৎসাহিত করবে।প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি, দেশীয় জাতের উন্নত প্রাণী, দুগ্ধ ও মাংসজাত পণ্য, খামার সরঞ্জাম ও প্রশিক্ষণভিত্তিক সেবা প্রদর্শন করে ৩০টি খামার ও প্রতিষ্ঠান। এসব স্টল ঘুরে দেখে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেন দর্শনার্থীরা। প্রদর্শনীতে গাভী পালনে প্রথম হন মোজাফফর হোসেন ষাঁড় গরু পালনে প্রথম হন শহিদুল উন্নত জাতের বাছুর পালনে প্রথম হন শেখ চুন্নু, উন্নত জাতের ব্যতিক্রমধর্মী বিড়াল ও কবুতর নিয়ে প্রথম হন নারী উদ্যোক্তা মাহমুদা আক্তার।
রিপোর্টার্স২৪/বাবি