| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ শতাধিক কর্মী বিএনপিতে যোগদান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৫:২৩:০২:পূর্বাহ্ন  |  ১২২২০৯৯ বার পঠিত
শ্রীপুরে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫ শতাধিক কর্মী বিএনপিতে যোগদান

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নে সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাশেম এম.এ–এর নেতৃত্বে পাঁচ শতাধিক কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বুধবার (২৬ নভেম্বর) জৈনা বাজারের আরিফ মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা ও যোগদান অনুষ্ঠানে এই কর্মীরা দলের সঙ্গে সংযুক্ত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, নির্যাতিত মানুষের দল বিএনপি। একের পর এক চমক আপনারা দেখছেন, তবে আসল চমক এখনো বাকি, সেটা খুব শিগগিরই দেখতে পাবেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আহ্বায়ক মো. এনামুল হক মনি। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলহাজ্ব মুহাম্মদ আবু জাফর সরকার, মো. মোক্তারুল করিম মোড়ল শামীম, এস.এম. মাহ্ফুজ হাসান হান্নান সহ আরও অনেকে।

দলীয় নেতারা নতুন এই সদস্যদের যোগদানকে শ্রীপুরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪