| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেট-সারা দেশের রেল চলাচল বন্ধ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৮:১৪:২৪:পূর্বাহ্ন  |  ১২১৭১০১ বার পঠিত
কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেট-সারা দেশের রেল চলাচল বন্ধ
ছবির ক্যাপশন: কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, সিলেট-সারা দেশের রেল চলাচল বন্ধ

রিপোর্টার্স২৪ ডেস্ক:  হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ত্রুটি মেরামত সম্ভব হয়নি।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে বলেন, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে রওনা দিয়েছে। সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানায়, ইঞ্জিন বিকলের কারণে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। কেউ কেউ শিশু ও বয়স্কদের নিয়ে অনিশ্চয়তায় অপেক্ষা করছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪