অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বাপ্পী (৫৫) ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টার দিকে মৃত্যু বরন করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
স্থানীয় রাজনীতিতে তিনি সৎ ও গ্রহণযোগ্য নেতা হিসাবে পরিচিত ছিলেন ।
রিপোর্টার্স২৪/এসএন