| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৬৩৮৯১ বার পঠিত
শ্রীপুরে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন
ছবির ক্যাপশন: শ্রীপুরস্থ আলহাজ্ব আলতাব মহিলা কলেজ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : 

মাগুরার শ্রীপুরের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মুন্সী ওরফে দুলাল ও তার বড় পুত্র শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে শনিবার(২৪ মে ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি বীরমুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে তারই ছোটভাই ও  শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম। শ্রীপুরস্থ আলহাজ্ব আলতাব মহিলা কলেজ সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম বলেন, তার বড়ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুূ্দুস মুন্সী ওরফে দুলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের পরিবার নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা বিএনপির রাজনৈতিক পরিবার। বিগত আমলে আমরা বিএনপি করতে এসে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি।  রাজনীতির বয়স ৪০ বছর। আমি শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমার ভাতিজা মুন্সী জাহাঙ্গীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাতিজা মুন্সী ইয়াছিন আলী সোহেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় প্রতিপক্ষের লোকজন আমাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ আপনাদের আহ্বান জানিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গত ২৩ মে কে বা কারা আমার ভাই,ভাতিজার  বাড়ির পাশে পরিত্যক্ত অস্ত্র রেখে আমার ভাই এবং ভাতিজাকে ফাঁসানো হয়েছে। আমরা সবসময় স্বচ্ছ রাজনীতি করি। স্বচ্ছ রাজনীতি করি বলে সবাই আমাদের চেনে। আমরা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই তো আমাদের জন্য কাল হতে পারে। বিএনপির কমিটি গঠন চলমান রয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষরা আমার এবং আমার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এই ষড়যন্ত্রের রোষানলেই আমার বড়ভাই এবং ভাতিজাকে মিথ্যা মামলায় ফাঁসানে হয়েছে। আমার ভাইয়ের বয়স ৮০ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দুই বার হজ্ব করেছেন। যারা আমার এ ভাইটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার কামনা করছি। সেই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের আহ্বান জানাচ্ছি। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪