| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ষোলশহর ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৫০:৩৮:পূর্বাহ্ন  |  ১১৮৯০৫৩ বার পঠিত
ষোলশহর ওয়ার্ডে চসিকের ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম প্রতিনিধি: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের মোহাম্মদ নগর, শান্তি নগর, আমিন কলোনী, বার্মা কলোনী, আলিনগর, নবীনগরসহ আশপাশের পুরো এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চসিক। ডেঙ্গুর ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস, ফগিং, জমে থাকা পানি অপসারণ, ড্রেন–নালা পরিষ্কার, বর্জ্য অপসারণসহ বিস্তৃত কার্যক্রম পরিচালিত হয়।

চসিক সূত্রে জানা যায়, নগরের মোট ২৫টি ঝুঁকিপূর্ণ এলাকায় একযোগে মশা নিধন কার্যক্রম চলছে। পাশাপাশি লিফলেট বিতরণ, মাইকিং, বাসাবাড়ি ও দোকানে গিয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হচ্ছে।

চসিক মেয়র একান্ত সচিব ও মহানগর সেচ্চাসেবক দলের সিনি:যুগ্ন আহবায়ক জিয়াউর রহমান জিয়া বলেন ,বর্ষা মৌসুমে ডেঙ্গুর বিস্তার রোধে নগরজুড়ে এই কার্যক্রম আরও জোরদার করা হবে। হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায় নিয়মিত, পরিকল্পিত ও নিয়ন্ত্রিত মশক নিধন অভিযান চালানো হবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন মোঃ মিজান উদ্দিন, পরিদর্শক (মশক নিয়ন্ত্রণ) আবদুল বাতেন, কামরুল ইসলাম, এরশাদ হোসেন, আকবর হোসেন মানিক, ফখরুল ইসলাম শাহিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪