| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৬:৩১:০২:পূর্বাহ্ন  |  ১৯৮২১৯৭ বার পঠিত
বরিশালে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার

বরিশাল প্রতিনিধি: বরিশালে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন ফারজানা ইসলাম। এর আগে তিনি রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতবছরের ২১ ডিসেম্বর থেকে রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন ফারজানা ইসলাম। এর আগে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। 

ফারজানা ইসলাম ২৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে চাকরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪