| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১২:৫৫:২৪:অপরাহ্ন  |  ১২১৯৪৫৩ বার পঠিত
নোয়াখালীতে মারধরে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আহত আব্দুর রহীম (৫৭) নামে এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আমিশাপাড়া বাজারে ওই ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৫৭) পাশ্ববর্তী লক্ষীপুর জেলার পার্বতীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে এবং সোনাইমুড়ী আমিশাপাড়া বাজারের মিথিলা বেকারীর মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌনে ১০টার দিকে আব্দুর রহিমকে (৫৭) টাকা দেনাপাওনাকে কেন্দ্র করে আমিশাপাড়া বাজারে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে চাটখিল সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপর এক প্রশ্নের জবাবে এসআই মিঠুন চক্রবর্তী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহত ব্যবসায়ী লক্ষীপুর জেলার বাসিন্দা। দেনাপাওনা নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করেছে। এতে প্রথমে তিনি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন। বুধবার দিবাগত রাতে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪