| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্রীপুরে মাদ্রাসা ছাত্রের ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:৩১:৪৭:অপরাহ্ন  |  ১১৮১৮২৯ বার পঠিত
শ্রীপুরে মাদ্রাসা ছাত্রের ছুরিকাঘাতে ৬ শিক্ষার্থী আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদরাসায় নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে একই প্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্র মোহাম্মদ সিয়াম (১৫), সাতখামাইর গ্রামের শাহজাহানের ছেলে। বুধবার ক্লাসে দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে বৃহস্পতিবার সে ছুরি নিয়ে মাদরাসায় প্রবেশ করে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বাইরে বের হলে সিয়াম এলোপাতাড়ি হামলা চালায়। বাধা দিতে এলে আরও কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে দশম শ্রেণি ও অষ্টম শ্রেণির মোট ছয় শিক্ষার্থী রয়েছে।

আহতরা হলেন মোঃ লিয়ন, পিতা লতিফ মণ্ডল, গাড়ারণ, মোঃ মহিউদ্দিন মুহিন, পিতা নুরউল্লাহ, গাড়ারণ, মোঃ নাজিম (এতিম), সাং কাটা পুল, রিফাত (১), পিতা তমিজ উদ্দিন, সাং কাওরাইদ-বাপ্তা, রিফাত (২), পিতা নজরুল ইসলাম, সাং গাড়ারণ, নিলয়, পিতা লিটন, সাং গাড়ারণ। তাদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । 

পরবর্তী সময়ে উত্তেজিত এলাকাবাসী ঘটনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের দায়িত্বহীনতাকে দায়ী করেন।

ঘটনা সম্পর্কে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক (পিপিএম) বলেন, গতকাল সিয়াম ক্লাসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল,দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে বাকবিতণ্ডা হয়। শিক্ষকরা উভয় পক্ষকে শাসন করে বাড়িতে পাঠান। আজকের ঘটনায় অভিযুক্ত সিয়ামকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪