| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে এক ভূয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:৩৭:৫৩:অপরাহ্ন  |  ১২১৯৮৬৫ বার পঠিত
চরভদ্রাসনে এক ভূয়া ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারণার সময় বৃহস্পতিবার দুপুরে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করার পর দণ্ড প্রদান করা হয়। অভিযানে অংশ নেন চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমুখ। দণ্ডপ্রাপ্ত ভূঞা ম্যাজিস্ট্রেট রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫)। তাকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেওয়া হয়।

জানা গেছে, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জাহান উপজেলার মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে নিজেকে ডিসি অফিসের ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি স্বর্ণের দোকানের লকার খোলার নির্দেশ দিয়ে বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন। কিন্তু বাজারের উপস্থিত লোকজন ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রুত পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের জেল দেন। একই দিন তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪