| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৩:৪১:৪৪:অপরাহ্ন  |  ১১৮৪৫৩৪ বার পঠিত
অভয়নগরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে অরুনা বিশ্বাস (৪৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনের রেললাইনে খুলনা থেকে যশোরগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত অরুনা বিশ্বাস ঢাকার ধামরাই এলাকার বাসিন্দা, এবং তিনি যশোরের বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া মোড় এলাকায় মেয়ে জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, নিহত অরুনা ট্রেন লাইনের উপর বসে ছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ব্যাপারে নওয়াপাড়া রেলস্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, “সকাল ১০টার দিকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ হস্তান্তরের কাজ চলছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪