রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো 'সাইন্টিফিক কনফারেন্স অফ ভেটেনারি এন্ড এনিমেল সাইন্সেস ২০২৫' শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হবে। বৃহস্প্রতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ৩৪৬ নং কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতে উদ্ভাবন, প্রযুক্তি এবং ভবিষ্যতমুখী উন্নয়নকে সামনে রেখে এই সম্মেলন আয়োজনের মূল উদ্দেশ্য হলো- দেশের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং পেশাজীবীদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে প্রাণিসম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থান, উদ্ভাবনী গবেষণা, আধুনিক পদ্ধতি এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর আলোচনা করা।
আয়োজকরা জানান, আগামী ২৯ নভেম্বর জামাল নজরুল ইসলাম একাডেমি ভবনের ১৩৩ নং কক্ষে সকাল ৯ টায় কনফারেন্সটি শুরু হবে। এই কনফারেন্সে বিভিন্ন বিভাগের ২০০ এর অধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে দৃশ্যমানভাবে এগিয়ে গেছে। থাকবে বৈজ্ঞানিক সেশন, পোস্টার উপস্থাপন, বিশেষজ্ঞ আলোচনাসভা এবং ইন্টারঅ্যাকটিভ প্ল্যাটফর্ম।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং পেশাজীবী সংগঠনের গবেষক ও বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করবেন।অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদ খাতে উদ্ভাবন, গবেষণা ও প্রয়োগযোগ্য জান উপস্থাপন করবেন। সম্মেলনের লজিস্টিক, প্রযুক্তি সহায়তা, রেজিস্ট্রেশন, অতিথি আপ্যায়নসহ সব আয়োজন শেষ পর্যায়ে আছে। আমাদের আয়োজক কমিটির প্রতিটি সদস্য নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যেন আমরা একটি সফল, মানসম্মত এবং স্মরণীয় সম্মেলন উপহার দিতে পারি।
রিপোর্টার্স২৪/মিতু