বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম
২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকালে বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের চকসুত্রাপুর, নামাজগাড়, কারবালা, জহুরুল নগর হয়ে কামারগাড়ী এলাকায় মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেন তিনি।
গণসংযোগ শেষে কামারগাড়ীতে জেলা বিএনপির নেতা আব্দুল গফুর দারার সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
তিনি বলেন, তিনটি সংসদ নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামীলীগ ভোট ব্যবস্থাকে নির্বাসিত করেছে। দীর্ঘ লড়াই সংগ্রামের পর আবারো দেশে ভোটের পরিবেশ তৈরী হয়েছে। দেশের মানুষ এখন উৎসবমুখোর পরিবেশে ভোট দিতে পারবেন। ১৭ বছর বগুড়ার মানুষের উপর নির্যাতন করা হয়েছে। বগুড়ার মানুষদের কোথাও চাকরি পাইনি। ভালো চাকরি পেলে তাদেরকে ভালো জায়গায় পোস্টিং না দিয়ে কোন ঠাসা করে রাখা হতো। আমাদের নেতা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করো বগুড়া থেকে প্রধানমন্ত্রী করব। এখন সময় এসেছে নতুনভাবে দেশ গড়ার। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের উপর নির্যাতন চালানো হয়েছে।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. নাজমুল হুদা পপন, সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাবেক যুগ্ম সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস, জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক পৌর কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন পশারী হিরু, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মাহমুদ শরীফ মিঠু, আবু জাফর জেমস, আব্দুল মান্নান, প্রভাষক নজরুল ইসলাম, শফিউল আলম শাফি, শহিদুল ইসলাম, পটু, আফজাল হোসেন, পাভেল সরকার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সোয়েব ইসলাম অভি, জাহাঙ্গীর আলম, সোহেল রানা সুমন, তৌহিদুল ইসলাম, রুহুল আমিন সুমন, আব্দুল জলিল, মুন্না, আজিজুল হক কলেজে ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ নাহিদ ও আরিফিন, আশরাফ আলী বকুল, রফিকুল ইসলাম, মহসিন কাজী সিজান,রুপলাল দাস, মহিলা দল নেত্রী আমেনা বেগম, ঝড়না,আবু সাঈদ, সিফাত, নিলয়, বিষু,আব্দুল, আমেনা, তিলক দাস প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন