| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেন জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৯:১০:০৫:পূর্বাহ্ন  |  ১৯২৪১৩৮ বার পঠিত
লক্ষ্মীপুরে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের পড়ালেন জেলা প্রশাসক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পৌর শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ উপস্থিত হয়ে নজির গড়লেন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান। সরকারি কর্মকর্তার এ ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় প্রশংসার ঝড় তুলেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বিদ্যালয়ে পৌঁছান। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের পাঠদান ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনের এক পর্যায়ে তিনি একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে নিজেই পাঠদান শুরু করেন। তার আকস্মিক ক্লাস নেওয়া শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ তৈরি করে। শিক্ষকগণও এ উদ্যোগকে শিক্ষাবান্ধব প্রশাসনের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন—রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

জেলা প্রশাসক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানসহ বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে ঘুরে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের পাঠদান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জেলা প্রশাসকের এ ধরনের সরাসরি অংশগ্রহণমূলক পরিদর্শন শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪