| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উদয়কাঠী বিএনপির নেতৃত্বে আমিনুল ইসলাম জাকির

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:২১:৪১:অপরাহ্ন  |  ১১৯৩৫০৬ বার পঠিত
উদয়কাঠী বিএনপির নেতৃত্বে আমিনুল ইসলাম জাকির

বরিশাল প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনতে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাজানো হয়েছে। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নটির নতুন পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। গত ১০ নভেম্বর উদয়কাঠী ইউনিয়ন বিএনপির পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার পর ১৯ নভেম্বর ১০১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটিতে সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে সভাপতি নির্বাচিত করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত জাতীয়তাবাদী আদর্শের বাহক অধ্যাপক আমিনুল ইসলাম জাকিরকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–কে আরও উদ্যমী ও সংগঠিত করার লক্ষ্যে বানারীপাড়া–উজিরপুর (বরিশাল–২) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু সরদারের ঐকান্তিক প্রচেষ্টার ফলস্বরূপ উদয়কাঠী ইউনিয়ন বিএনপির নেতৃত্ব আমিনুল ইসলাম জাকিরের হাতে তুলে দেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির ইতোমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের দ্বারপ্রান্তে বিএনপির আদর্শ প্রচারে ছুটছেন, ধানের শীষে ভোট চাইছেন, বিএনপির ৩১ দফার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর বার্তা পৌঁছাতে নিরলসভাবে কাজ করছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে অধ্যাপক আমিনুল ইসলাম জাকির ছাত্র রাজনীতি থেকেই উঠে আসা একজন নেতা। তিনি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার স্বাক্ষর রেখে ২০০১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে দলের নেতৃত্বে থাকাকালীন সময় তিনি নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হন।

উদয়কাঠী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমকে বলেন, “সকল প্রতিকূলতা ও নির্যাতন উপেক্ষা করেও আমি উদয়কাঠী ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ রেখে দলের স্বার্থে সব ধরনের ত্যাগ স্বীকার করে দুর্দিনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছি। আমি বিশ্বাস করি, এ কমিটি সকলের মতামত, অভিজ্ঞতা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবে। সকলের অংশগ্রহণ ও ইতিবাচক ভূমিকা আমাদের এগিয়ে যাওয়ার পথ আরও দৃঢ় করবে।”

নতুন এ কমিটির মাধ্যমে উদয়কাঠী ইউনিয়ন বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিতভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪