| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে গত অর্থবছরের তহবিল থেকে দুস্থদের সহায়ক উপকরণ বিতরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৫:৫০:৪৭:অপরাহ্ন  |  ১১৮৯৭৬৬ বার পঠিত
নরসিংদীতে গত অর্থবছরের তহবিল থেকে দুস্থদের সহায়ক উপকরণ বিতরণ

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৫–২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের কথা বিবেচনা করে মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের উদ্যোগে উন্নয়ন তহবিল থেকে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অমৃতসাগর নরসিংদী সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে এবং সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ ছাড়াও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মো. রুহুল ছগীর, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মিজী ও চিনিশপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী সৈয়দ রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, নরসিংদী সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারমীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালিব এবং সমাজসেবা অফিসের শিশু বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪