| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে চুরি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ১৬:০২:০৪:অপরাহ্ন  |  ১১৯৪১২৬ বার পঠিত
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ে চুরি

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের লোহার কলাপসিবল গেট কেটে ডেক্সটপ কম্পিউটার এবং ভ্যাকসিন বিক্রির নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে অধিদপ্তরের কর্মকর্তারা কার্যালয়ে এসে এ ঘটনা জানতে পারেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার বলেন, বুধবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকালে এসে চুরির ঘটনা দেখতে পাই। এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, কার্যালয়ের পাশের একটি ছোট কলাপসিবল গেটের হোলপাস কেটে চোরেরা ভেতরে প্রবেশ করেছে। প্রাণিসম্পদ কর্মকর্তার কক্ষের দরজার তালার হুক কেটে একটি অফিসিয়াল ডেক্সটপ কম্পিউটার ও মনিটর এবং অফিস সহকারীদের কক্ষের দরজার হুক কেটে আরও একটি ডেক্সটপ কম্পিউটার ও মনিটর নিয়ে গেছে। এছাড়া ড্রয়ারে সংরক্ষিত ভ্যাকসিন বিক্রির নগদ ১৫ হাজার টাকাও চুরি হয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪