রিপোর্টার্স২৪ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের টিএ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন - টুটুল (৩৫), শোয়েব (২৫) ও সানজু (২৩)। তাঁদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় টিএ রোড এলাকায় কান্দিপাড়া মহল্লার মাইমলহাটির কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিলেন। এ সময় একদল সশস্ত্র যুবক হঠাৎ এসে তাঁদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করেন, পথচারীরা ছুটোছুটি শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এলাকায় দেলোয়ার হোসেন দিলীপ ও সাকিল নামে দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই মারামারি ও গুলির ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/বাবি