| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ২২:১১:০৯:অপরাহ্ন  |  ১২১০১২১ বার পঠিত
ত্রিশালে বন্ধুকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

রিপোর্টার্স২৪ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে কুড়াল দিয়ে কুপিয়ে ঘনিষ্ঠ বন্ধু মুনতাসির ফাহিমকে (২২) হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে অনার্স পড়ুয়া শিক্ষার্থী অনিক মণ্ডল (২২)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নজরুল একাডেমি মাঠে এ হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা থানার সামনে ভিড় করেন।

নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি মেম্বার বাদলের ছেলে। স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ছুটিতে দেশে এসেছিলেন। অপরদিকে, অভিযুক্ত অনিক মণ্ডল টাঙ্গাইলের একটি কলেজে অনার্সে অধ্যয়নরত এবং ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুরুল আলম জানান, ঘটনার আধা ঘণ্টার মধ্যেই কুড়ালসহ থানায় এসে আত্মসমর্পণ করে অনিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দাবি করেছে, ফাহিম তার অনেক ক্ষতি করেছে, তাই পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪