সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর গনসম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে এই সম্বর্ধনা প্রদান করা হয়।
সম্বর্ধনা সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বন্দ ভুলে বিএনপি ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মিদের কাধে কাধ মিলিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে মজিবুর রহমান লেবু বলেন, ৭১ এ আওয়ামীলীগের নেতারা ২৫ মার্চ কালোরাতে দেশবাসিকে হায়েনার মুখে পালিয়েছিল। সেদিন জনগনের ঢাল হয়ে দাড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার মুক্তিযুদ্ধের ঘোষনায় জীবনবাজি রেখে লড়াই করে দেশকে স্বাধীন করা হয়েছিল।
বর্ষিয়ান এই বিএনপি নেতা জামায়াতকে ইঙ্গিত করে আরও বলেন, তখন একটি দল এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, পাক হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে এ দেশের দুই লক্ষ নারীকে ধর্ষনে সহায়তা করেছিল। তারা এখনও এই জাতির কাছে ক্ষমতা প্রার্থনা করেনি।
মজিবুর রহমান লেবু আরও বলেন, এরা আবারও ধর্মের নামে জনগনকে ধোকা দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে। রাসুল (স:) বলেছেন যে ব্যাক্তিরা ধর্ম বিক্রি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে তারা মুসল মান হতে পারে না।
রতনকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারন সম্পাদক এ্যাড. এস এম নাজমুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিমান্তবাজার মহিলা কলেজ গভর্নিং বডির সভাপতি জাহিদুর রহমান তারেক।
রিপোর্টার্স২৪/ঝুম