| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাঙ্গামাটিতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৫:৩৬:১২:পূর্বাহ্ন  |  ১১৯৬৭৬৪ বার পঠিত
রাঙ্গামাটিতে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চলন্ত বাসের খোলা লকারের দরজায় আঘাত লেগে মো. ইলিয়াছ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি সীতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলিয়াছ শীলছড়ি এলাকার মৃত নুর আহামদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইলিয়াছ বাড়ির পাশের শীলছড়ি–কাপ্তাই সড়কে হাঁটছিলেন। ওই সময় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সৌদিয়া পরিবহনের একটি এসি বাস সড়কটি দিয়ে যাচ্ছিল। এ সময় বাসটির নিচের লকারের দরজা খোলা ছিল। বাসটি সামনে এগোতেই দরজাটির  সজোরে ইলিয়াছের গায়ে লাগে। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত  চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায় কিসলু বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪