| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, আহত ৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৪২:৪৭:পূর্বাহ্ন  |  ১২২০৩৩২ বার পঠিত
জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘরে হামলা, আহত ৫

গাজীপুর প্রতিনিধি : ময়মনসিংহের পাগলা থানার নিগুয়ারি মধ্যপাড়া গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘরে হামলা, নগদ টাকা ও মালামাল লুটপাটসহ বাড়িতে ফিরতে না দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ শাহাবুদ্দিন। এ ঘটনায় মৃত হাসমত আলীর ছেলে ইসমাইল হোসেন এবং তার তিন ছেলে নাজমুল, এনামুল ও আমিনুলসহ ৪ জনের নাম উল্লেখ করে পাগলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে জানান, জমি-সংক্রান্ত বিরোধের জেরে গত ২৪শে নভেম্বর ইসমাইল হোসেন গং ভাড়াটে লোকজন নিয়ে তাদের বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে মালামাল লুট করে। একই সময়ে তারা পাঁচটি পরিবারের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে গুরুতর আহত করে। পরে তাদের আত্মীয়স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

পরিবারের সদস্যরা শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অভিযুক্ত ইসমাইল হোসেন ও তার সহযোগীরা জোরপূর্বক তাদের বাড়িঘর দখল করে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ইসমাইল হোসেন গংদের ভয়ে তারা নিজ বাড়িতে ফিরতে পারছেন না। অভিযুক্তদের ভয়ে পরিবারটি এখন নিজ এলাকা ছেড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় জামাইয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ঘটনায় পাগলা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও তারা বাড়িতে ফিরতে পারছেন না। নিরুপায় হয়ে ভুক্তভোগী পরিবারটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪