রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় মালবাহী ট্রাকের চাপায় মোহাম্মদ মাসুম (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
নিহত মাসুম লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্থানীয় বাইট্টাপাড়া এলাকার মুদিদোকানি হান্নান মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর মাসুম সাইকেল নিয়ে বাড়ির সামনে সড়কে বের হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তার সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রিপোর্টার্স২৪/এসএন