| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফ খানের ইন্তেকাল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৪:২৫:০১:পূর্বাহ্ন  |  ১৯৭৮৭৮৭ বার পঠিত
নেত্রকোণা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফ খানের ইন্তেকাল

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আরিফ খান (৫৫) অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা তার নিজ বাড়ি মেদনী গ্রামে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার পর রাজুর বাজার মার্কাজ মসজিদ সংলগ্ন কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে নেত্রকোণা বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪