| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৪:৪৫:০২:পূর্বাহ্ন  |  ১৯৭৮৭৯৬ বার পঠিত
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৪ বাংলাদেশি আটক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটকদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তারা গোপালগঞ্জ, যশোর ও খুলনার বাসিন্দা।

বিজিবি জানায়, ৫৮ বিজিবির অধীন বাঘাডাঙা-কুমিল্লাপাড়া বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করে।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, “আটকদের মধ্যে একজনকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারে পাঠানো হবে। বাকি তিনজনকে আদালতে সোপর্দ করা হবে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪