| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর বিকে সিটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১২:১৬:৩৫:অপরাহ্ন  |  ১২০৯১৯৩ বার পঠিত
যশোর বিকে সিটিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি: যশোরে এক তরুণী তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে। ভুক্তভোগী বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী চৌগাছা উপজেলার বাসিন্দা। পুলিশ ও চিকিৎসকদের কাছে তার দেওয়া তথ্য অনুযায়ী, চৌগাছার কাজীপাড়ার বাসিন্দা আরিফিন আহমেদ কৌশিকের সঙ্গে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, কৌশিক বন্ধুর বাড়িতে নেওয়ার কথা বলে ভুক্তভোগীকে যশোরের রাজারহাটে অবস্থিত বি কে সিটি হোটেল এন্ড রেস্টুরেন্টে নিয়ে যান। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়।

পরবর্তী সময়ে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক বলেন, “এ বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪