| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:২৮:৪০:পূর্বাহ্ন  |  ১৯২২৫৭৯ বার পঠিত
খাগড়াছড়িতে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি-২ (২৯৮ নং) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থনে চাকমা সম্প্রদায়ের একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২৮ নভেম্বর খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণে সমাবেশের সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদূদ ভূঁইয়া।

ওয়াদূদ ভূঁইয়া সমাবেশে বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। তিনি সবসময় দেশের মানুষের কথা ভেবেছেন। আমরা জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়ার জন্য কাজ করতে চাই এবং পাহাড়ের মানুষের কল্যাণে কাজ করবো। বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই পাহাড়ে সন্ত্রাস ও বিরোধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনবে; অস্ত্রধারীদের দাপট রুখে দেওয়া হবে। তিনি ভোটের মাধ্যমে পাহাড়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সহযোগিতা ও ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন— খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা (রিংকু) এর সঞ্চালনায়: জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সহ-সভাপতি দেবরাণী চাকমা, যুগ্ন সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খাগড়াছড়ির এডভোকেট রিপল চাকমা সহ স্থানীয় চাকমা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে খাগড়াছড়ি জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪