বগুড়া প্রতিনিধি : বগুড়ায় এজেড স্পোর্টিং ক্লাবের আয়োজনে ডা. নুরুল হক স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শুক্রবার রাহা এন্টারপ্রাইজ ১ উইকেটে চিল্লার গ্যাং ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
সেন্ট্রাল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় চিল্লার গ্যাং ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে রাহা এন্টারপ্রাইজ ৯ উইকেট হারিয়ে ৩ বল বাকি রেখেই ২৩৩ রানে জয়লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিম। শ্রেষ্ঠ ব্যাটসম্যান হন আবির এবং শ্রেষ্ঠ বোলার হন আরমান। আম্পায়ার ছিলেন ফিরোজ ও রাহিদ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল, শহিদ চান্দু স্টেডিয়ামের ভেনু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক এবং বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম (অভি)।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সারিক মাহবুব সৌম্যের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য শুদ্ধ, রুবেল হোসেন, সাজ্জাদ হোসেন তমাল, আবিদ হাসান ও সিফাত হোসেন প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন