বগুড়া প্রতিনিধি : বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮ নভেম্বর শুক্রবার বিকেলে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা, চারমাথা ও গোদারপাড়া এলাকায় এই গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়া।
শহর যুবদলের সাবেক সভাপতি ও ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ রানা মাসুদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি সিপার আল বখতিয়া। তিনি বলেন, “তারেক রহমান সদর আসনে নির্বাচন করবেন—এ জন্য আমরা বগুড়াবাসী ধন্য। গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগের সময়ে ভোটকক্ষে গরু, ছাগল আর কুকুর দেখা গেছে। যারা আওয়ামী লীগ করেছেন তারাও কেন্দ্রে যাননি, কারণ তারাও জানে হাসিনা প্রহসনের নির্বাচন করেছে।”
তিনি আরও বলেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। তিনি বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। বগুড়ার মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে।” এ সময় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শান্ত, জিতু, সুলতান, রানা, রাজ্জাক, মমি, রুহুল মান্নান, আকরাম আল আমিন, সিদ্দিক, খোরশেদ, জেমস, আওয়াল, কনক, নাহিদ, তানভির, রাজিব, মোমিন, শফিউল ইসলাম, রেজাউল, রবি, সুমন, পিয়াল, মুস্তাকিম, রাকিব, মমিন, দুদুল, রিকো, মিজানুর রহমান, সেলিম, শহিদ, ফরহাদ, রাসেল, মন্টু, জুয়েল, রাহাত, রাশু, শফিক, নিরব, মেহেদী, সৌরভ, মশিউর রহমান, শামীম প্রমুখ।
রিপোর্টার্স২৪/এসএন