| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ২ তরুণ নিহত

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:৩৬:২০:অপরাহ্ন  |  ১১৯৫৪৪০ বার পঠিত
লক্ষ্মীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ২ তরুণ নিহত
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪)। হৃদয় নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে, আর নাজমুল একই এলাকার মো. শফিকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় হৃদয় ও নাজমুল মোটরসাইকেলে কাটাখালি এলাকা থেকে রামগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। এ সময় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় হৃদয় ঘটনাস্থলেই মারা যান।

নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় যাওয়ার পথে নাজমুলও মারা যান।

উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনায় একজন আহত ও একজন নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহতদের ঢাকায় পাঠানোর পথে মারা গেছেন।”

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন এবং তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪