| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামের তিন আসনে বাসদ-মার্কসবাদীর প্রার্থী ঘোষণা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ১৩:৫২:৪৪:অপরাহ্ন  |  ১২২৫৫৬০ বার পঠিত
চট্টগ্রামের তিন আসনে বাসদ-মার্কসবাদীর প্রার্থী ঘোষণা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগরীর তিনটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী (বাসদ-মার্কসবাদী)। শুক্রবার বিকেলে দলটির চট্টগ্রাম জেলা কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত তিন প্রার্থীই দলীয় প্রতীক কাঁচি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে প্রার্থী হয়েছেন দলের জেলা আহ্বায়ক শফি উদ্দিন কবির আবিদ। তিনি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। ছাত্রজীবন থেকেই তিনি বাম রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০০৮ সালের নির্বাচনে একই আসনে প্রার্থী হয়েছিলেন।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা আহ্বায়ক আসমা আক্তার। তিনি গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির সভাপতিও। শ্রমজীবী ও বস্তিবাসী মানুষের অধিকার, শিক্ষা-স্বাস্থ্য ও আবাসন দাবিতে দীর্ঘদিন ধরে তিনি সক্রিয়। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি স্কুল ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার সঙ্গেও যুক্ত আছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে প্রার্থী হয়েছেন জেলা কমিটির সদস্য দীপা মজুমদার। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের চট্টগ্রাম নগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গণতান্ত্রিক ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই তিনজনই সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী হিসেবে শ্রমজীবী মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আন্দোলনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং রাজনীতিকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে গ্রহণ করেছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪